সায়নের নতুন ঠিকানা , সরকার বাড়ীর বৌ, ৮ম পর্ব

 সায়নের নতুন ঠিকানা ,

সরকার বাড়ীর বৌ,  ৮ম পর্ব  

অতনু সরকার

সায়নের নতুন ঠিকানা , সরকার বাড়ীর বৌ,  ৮ম পর্ব




আমি যে বেডে অবস্থান করিতেছিলাম ঠিক সেই দিনই আমার পাশের বেডেই আর একটি ছেলে আসিয়া ভর্তি হইল। তাহার হাত ভাঙিয়াছে। তাহারও হাতে প্লাস্টার করা হইয়াছে। ওর বাড়ির বাড়ির লোক আসা যাওয়া করিতেছে। এখন দুজনেই সম্পূর্ণ একা। এই কয়েক দিনে খেয়াল করিনাই ছেলেটি কে। আজ দুজনের দৃষ্টি  যখন এক হইল তখন আমি বলিলাম- তোমার কি করে হাত ভাঙল? 


যুবক বলিল- বাথরুমে পড়ে গিয়ে। তোমার পা কি করে ভাঙলো?


আমি- আমার অ্যাক্সিডেন্ট ।


যুবক- তোমার বাড়ি কোথায়?


আমি আমার জায়গার নাম বলিলাম। 


সে বলিল-আমার তো পাশের পাড়ায়।


আমি- কোন স্কুল?


যে স্কুেলের নামা বলিল তাহা শুনিয়া আমি তাহার দিকে চাহিয়া রহিলাম।


যুবকটি বলিল- আমার নাম সমর।


আমি-আমি সায়ন।


সমর - আমি তোকে আগেই চিনেছি।


আমি- তোর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে।


সমর- আর তুই ঠিক আগের মতোই আছিস। তাই চিনতে ভুল হয় না।


ইহার দুই পুরনো বন্ধুর অনেক কত্রহা হইল। অন্যান্য বন্ধুদের লইয়া অনেক আলোচনা হইল। সমর তাহার ভাঙা হাতটি লইয়া আমার পাশে আসিয়া বসিল।


আজ কছুদিন পর আবার সেই শৈশরের কথা মনে পড়িল। মনে পড়ে আমরা দুজনে স্কুল ছুটির পর কোন দিন আমার বাড়িতে নয়ত বা কোন দিন উহাদের বাড়িতে বসিয়া আহার করিতাম। অবশ্য তাহা রোজ নহে। গল্পে গল্পে সেই সব কথাই মনে পড়িল। 


কথায় কথায় সমর বলিল- তোর বৌদি কেমন আছে রে?


বৌদি যে একটু আগে আসিয়া ছিল তাহা সে জানিত না। কারন তখন ও প্লাস্টার ঘরে ছিল।


আমি বলিলাম – ভালো। একটু আগে এসেছিল।


সমর - কখন? 


আমি- তখন তুই প্লাস্টার করতে গিয়েছিল। 


সমর- আবার কবে আসবে রে?


আমি- কালকে আসতে পারে। 


সমর- মনে পড়ে সায়ন, আমি তোর বৌদি কে কত জালাতন করতাম। 


আমি- সে কি ভোলা যায় সমর। তোদের বাড়ি গিয়ে সেই নারকেল মুড়ি খাওয়া।


সমর- ভালো হয়ে গেলে যাবি একদিন।


আমি- যাব।


অনেক কথা হইল। 


বেশ কয়েক দিন পরের কথা। আজই আমার হাসপাতাল হইতে ছুটি হইবে। সেই উপলক্ষে তাহারা আমাকে লেইয়া যাইতে আসিয়াছে। তাহারা পূর্বেই শুনিয়া ছিল যে আমার কেহ নাই। অবশ্য আমি তাহাদের মিথ্যা বলিয়া ছিলাম। যদিও আমি এখন একা আলাদাই থাকি। তাই পুরপুরি মিথ্যা বলিতে পারা যায় না। ভদ্র লোকের নাম পার্থ রায় এবং তাহার স্ত্রী সুভ্রা রায় বেশ সম্ভ্রান্ত বলিয়া মনে হয়। রায় পরিবার আমাকে তাহাদের বাড়িতে লইয়া যাইতে চায়। তাহাদের এক মাত্র কন্যা অপর্না কলকাতায় একটি হোস্টেলে থাকিয়া পড়া শুনা করে।তাহারা  তাহাদের বাড়িতে  আমাকে  কয়েক দিন থাকিবার অনুরোধ করিল। 


পার্থ বাবু বলিলেন- তুমি যখন একা থাক, তখন তোমার অসুবিধা কোথায়, আমার ওখানে থাকার?


আমি- অসুবিধার কিছু নেই।


পার্থ  - এই অবস্থায় তোমার একা একা থাকা সম্ভব নয়।


সুভ্রা দেবী- সেই জন্যই তোমাকে বলা। আশা করি তুমি আমাদের কাছে 

ভালোই থাকবে। 


আমি আর কি বলিব ভাবিয়া পাইলাম না। তাহারা হাসপাতালের কাগজ পত্রের কাজ মিটাইয়া  ফেলিল। আমি সমর কে বিদায় জানাইয়া তাহাদের সঙ্গে চলিয়া আসিলাম। 


Post a Comment

You are Welcome to the Kotha Koli

Previous Post Next Post